Alhashorহাদীস সম্ভার
না

নাসাঈ শরীফ - হাদীস নং ৩,০৩৪

প্রায় ১ মিনিট · ১১৮ শব্দ

তিনি বলেন, আমি উসামা ইবন যায়দকে প্রশ্ন করেছিলাম, যখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পেছনে সওয়ার ছিলেন- আরাফার সন্ধ্যায়। আমি বললাম আপনারা কি করতেন? তিনি বললেনঃ আমরা সফর করতে করতে মুযদালিফায় পৌঁছলাম, তথায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট বসিয়ে অবতরণ করলেন এবং মাগরিবের সালাত আদায় করলেন। এরপর দলের লোকদের কাছে লোক পাঠিয়ে সংবাদ দেয়া হলো। তারাও তাদের উট বসিয়ে দিলেন তাদের মনযিলে। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইশার সালাত আদায় করার পূর্বে তারা আসবাবপত্র নামালেন না। তারপর তাঁরা আসবাবপত্র নামালেন এবং মনযিলে অবতরণ করলেন। ভোরে আমি পায়ে হেঁটে কুরায়শদের অগ্রবর্তী দলের সঙ্গে রওয়ানা হলাম। তখন ফল (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পেছনে একই বাহনে সওয়ার ছিলেন।

ছবি বানান