না
নাসাঈ শরীফ - হাদীস নং ৩,০৫৭
ইবরাহীম ইবন হারুন (রহঃ) ... জাফর ইন মুহাম্মদ (রহঃ) তাঁর পিতার মাধ্যমে বর্ণনা করেন, তাঁর পিতা বলেন, আমি জাবির ইবন আবদুল্লাহ (রাঃ)-এর কাছে উপস্থিত হয়ে তাকে বললামঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হজ্জ সম্বন্ধে আমাকে অবহিত করুন। তিনি বললেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য উদিত হওয়ার পূর্বেই মুদালিফা ত্যাগ করেন এবং ফযল ইবন আব্বাসকে তার পেছনের বাহনে বসিয়ে নেন, মুহাসসিরে এসে তিনি তার বাহনকে দ্রুতগতিতে পরিচালনা করেন। পরে তিনি সে পথ ধরে চলেন যা তোমাকে জামরায় কুরবায় পৌছে দেবে। এরপর তিনি বৃক্ষের নিকটে জামরায় উপনীত হন এবং সেখানে সাতটি পাথর টুকরো নিক্ষেপ করেন। তিনি এগুলোর প্রত্যেকটি নিক্ষেপের সময় তাকবীর বলেন। তিনি পাথর টুকরোগুলো নিক্ষেপ করেন উপত্যকার মধ্যে থেকে।