না
নাসাঈ শরীফ - হাদীস নং ৩১২
তিনি ইবনু আব্বাস (রাঃ) কে বলতে শুনেছেন যে, আমি এবং মায়মুনা (রাঃ) এর আযাদকৃত গোলাম আবদুল্লাহ ইবনু ইয়াসার আবূ জুহায়ম ইবনু সিম্মা আনসারী (রাঃ) এর নিকট গেলাম। আবূ জুহায়ম বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ’বি’র আল জামাল এর দিক থেকে আসছিলেন, তার সাথে এক ব্যাক্তির সাক্ষাত হল। সে তাকে সালাম করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দিলেন না। তিনি একটি দেওয়ালের নিকট আসলেন এবং তার চেহারা ও উভয় হাত মসেহ করলেন, এরপর সালামের জবাব দিলেন।