Alhashorহাদীস সম্ভার
না

নাসাঈ শরীফ - হাদীস নং ৩,১৮৮

প্রায় ১ মিনিট · ৮৩ শব্দ

ইসমাইল ইবন মাসউদ (রহঃ) ... ছা’আছা ইবন মুয়াবিয়া (রহঃ) বলেন, আবু যার (রাঃ) এর সাথে আমার সাক্ষাৎ হলো, তিনি বললেন, আমি বললাম আমার নিকট হাদীস বর্ণনা করুন। তিনি বললেনঃ হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে মুসলিম বান্দা আল্লাহর রাস্তায় তার সকল মাল হতে জোড়া-জোড়া দান করবে, তাকে জান্নাতের দ্বার রক্ষীগণের সকলেই তাঁর নিকট যা রয়েছে তার দিকে আহ্বান করবে। আমি বললামঃ তা কিভাবে হবে? তিনি বললেনঃ যদি তার মাল হয় উট, তবে দুটি উট; আর যদি গরু হয়, তবে দুটি গরু।

ছবি বানান