Alhashorহাদীস সম্ভার
না

নাসাঈ শরীফ - হাদীস নং ৩,২৩২

প্রায় ১ মিনিট · ১০৮ শব্দ

আবদুল করীম তা ইবন আব্বাস (রাঃ) পর্যন্ত মারফুরূপে বর্ণনা করেছেন, আর হারূন তা মারফুরূপে বর্ণনা করেন নি। তারা বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এক ব্যক্তি এসে বললোঃ আমার এক স্ত্রী রয়েছে যে আমার নিকট সর্বাধিক প্রিয়, কিন্তু কোন স্পর্শকারীর হাত ফেরায় না। তিনি বললেনঃ তাকে তালাক দাও। সে বললোঃ আমি তার বিরহ বেদনা সহ্য করতে পারব না। তিনি বললেনঃ তা তাকে রেখে দাও। আবু আবদুর রহমান (রহঃ) বলেন, এ হাদীস ঠিক নয়। আবদুল করীম মযবুত রাবী নয়। আর হারূন ইবন রিয়াব তা হতে বিশ্বাসযোগ্য এবং তার হাদীস বিশুদ্ধতার নিকটবর্তী আবদুল করীমের হাদীস হতে।

ছবি বানান