Alhashorহাদীস সম্ভার
না

নাসাঈ শরীফ - হাদীস নং ৩,২৮৩

প্রায় ২ মিনিট · ১৬২ শব্দ

মুহাম্মদ ইবন মানসূর (রহঃ) ... সুফিয়ান (রহঃ) বলেন, আমি আবু হাযিম (রাঃ)-কে বলতে শুনেছি, সাহল ইবন সা’দ (রাঃ) বলতেনঃ আমি এক দল লোককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত পেলাম। এক মহিলা দাঁড়িয়ে বললোঃ ইয়া রাসূলাল্লাহ্! এ মহিলা আপনার জন্য নিজকে উৎসর্গ করতে চায়, এ ব্যাপারে আপনার অভিমত কী? তিনি নিচুপ রইলেন এবং কোন উত্তর দিলেন না। আবার সে মহিলা দাঁড়িয়ে বললোঃ ইয়া রাসূলাল্লাহ্! এ মহিলা আপনার জন্য নিজকে উৎসর্গ করতে চায়, এ ব্যাপারে আপনার অভিমত কী? তখন এক ব্যক্তি দাঁড়িয়ে বললোঃ ইয়া রাসূলাল্লাহ্! তাকে আমার সঙ্গে বিবাহ দিন। তিনি বললেনঃ তোমার নিকট কি কোন বস্তু আছে? সে বললোঃ না। তিনি বললেনঃ যাও একটি লোহার আংটি হলেও তা সংগ্রহ করে নিয়ে এসো। সে ব্যক্তি যেয়ে খোজ করে এসে বললোঃ আমি কিছুই পেলাম না, এমনকি একটি লোহার আংটিও না। তিনি বললেনঃ তোমার কি কুরআনের কিছু মুখস্থ আছে? সে বললোঃ হ্যাঁ, অমুক অমুক সূরা আমার মুখস্থ আছে। তিনি বললেনঃ কুরআনের যা তোমার নিকট রয়েছে, তার বিনিময়ে আমি তাকে তোমার সাথে বিবাহ দিলাম।

ছবি বানান