Alhashorহাদীস সম্ভার
না

নাসাঈ শরীফ - হাদীস নং ৩,২৮৬

প্রায় ১ মিনিট · ৮৬ শব্দ

তিনি বলেন, রিফা’আ (রাঃ)-এর স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বললেনঃ রিফা’আ আমাকে চূড়ান্ত তালাক দিয়ে ফেলেছে। এরপর আমি আবদুর রহমান ইবন যুবায়র (রাঃ)-কে বিবাহ করেছি। কিন্তু তার নিকট আমার কাছে আমার কাপড়ের আঁচালের মত ব্যতীত আর কিছু নেই। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে বললেনঃ হয়তো তুমি রিফা’আর নিকট প্রত্যাবর্তনের ইচ্ছা করছে। তা হালাল হবে না, যে পর্যন্ত না সে তোমার মধুর স্বাদ গ্ৰহণ না করে, আর তুমি তার মধুর স্বাদ গ্রহণ কর।

ছবি বানান