Alhashorহাদীস সম্ভার
না

নাসাঈ শরীফ - হাদীস নং ৩,২৮৮

প্রায় ২ মিনিট · ১৫৫ শব্দ

ওয়াহাব ইবন বয়ান (রহঃ) ... যয়নব বিনুত আবু সালামা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী উম্মে হাবিবা (রাঃ) বলেন, ইয়া রাসূলাল্লাহ্! আমার পিতার কন্যা অর্থাৎ আমার বােনকে আপনি বিবাহ করুন। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তুমি কি পছন্দ কর? তিনি বললেনঃ হ্যাঁ। আমি তো আপনার একমাত্র স্ত্রী নই, বরং আরো যারা আপনার সহধর্মিণী হওয়ার সৌভাগ্যে শরীক হবে, আমার বোনও তাদের অন্তর্ভুক্ত হোক, আমি তা পছন্দ করি। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এটা হালাল হবে না। উম্মে হাবীবা (রাঃ) বললেনঃ ইয়া রাসূলাল্লাহ্! আল্লাহর শপথ! আমরা বলাবলি করেছি যে, আপনি দুররাহ বিনতে আবু সালামাকে বিবাহ করবেন। তিনি বললেনঃ উম্মে সালামার কন্যা? উম্মে হাবীব (রাঃ) বললেনঃ হ্যাঁ। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আল্লাহর শপথ! যদি সে আমার ক্ৰোড়ে, আমার স্ত্রীর কন্যারূপে পালিত না হতো, তাহলেও সে হালাল হতো না। কেননা সে আমার দুধ ভাই-এর কন্যা। আমাকে এবং আবু সালামাকে সুওয়াইবা দুধপান করিয়েছেন। অতএব তোমাদের কন্যাদেরকে এবং বোনদেরকে আমার সংগে বিবাহের প্রস্তাব দেবে না।

ছবি বানান