Alhashorহাদীস সম্ভার
না

নাসাঈ শরীফ - হাদীস নং ৩,২৯০

প্রায় ১ মিনিট · ১৪৪ শব্দ

তিনি বলেন, ইয়া রাসূলাল্লাহ্! আমার বোনের ব্যাপারে আপনার কোন আগ্রহ আছে? তিনি বললেনঃ আমি কি করব? উম্মে হাবীবা বললেনঃ আপনি তাকে বিবাহ করুন। তিনি বললেনঃ এটা কি তোমার নিকট খুব পছন্দনীয়? উম্মে হাবীবা (রাঃ) বললেনঃ হ্যাঁ। আমি তো আপনার একমাত্র স্ত্রী নই, বরং আরো যারা আমার সাথে সৌভাগ্য ও মঙ্গলের অংশীদার হবে, আমি ভালবাসি যে, আমার বোনও তাদের অন্তর্ভুক্ত হোক। তিনি বললেনঃ সে আমার জন্য হালাল হবে না। উম্মে হাবীব (রাঃ) বললেনঃ আমি জানতে পেরেছি যে, আপনি দুররা বিনত উম্মে সালামাকে বিবাহের পয়গাম দিচ্ছেন। তিনি বললেনঃ আবু সালামার কন্যা? উম্মে হাবীবা বললেনঃ হ্যাঁ। তিনি বললেনঃ আল্লাহর কসম! যদি সে আমার কাছে পালিত, আমার স্ত্রীর কন্যা নাও হতো, তবুও সে আমার জন্য হালাল হতো না। কেননা, সে তো আমার দুধ ভাইয়ের কন্যা। অতএব তোমাদের কন্যাদের ও তোমাদের বোনদের আমার সংগে বিবাহের প্রস্তাব করবে না।

ছবি বানান