না
নাসাঈ শরীফ - হাদীস নং ৩,৩১৫
তিনি বলেন, আয়েশা (রাঃ) বলেছেন, একদা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট আগমন করলেন, তখন আমার নিকট এক ব্যক্তি উপবিষ্ট ছিল। এটা তার নিকট খারাপ লাগলো। আমি তার চেহারায় ক্রোধের লক্ষণ দেখতে পেলাম। আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ্! সে আমার দুধ-ভাই। তিনি বললেনঃ চিন্তা করে দেখ, কি ধরনের ভাই। অন্য সময় তিনি বলছেনঃ চিন্তা করে দেখ, কে তোমার দুধ-ভাই। এরপর তিনি বললেনঃ দুধপান ধর্তব্য হয় ক্ষুধা নিবারণের জন্য যা পান করা হয়।