না
নাসাঈ শরীফ - হাদীস নং ৩,৩১৭
আয়েশা (রাঃ) বলেছেন, আমার দুধ সম্পৰ্কীয় চাচা আবুল জা’দ আগমন করলে আমি তাকে ফিরিয়ে দিয়েছিলাম। রাবী বলেন, হিশাম (রহঃ) বলেছেনঃ তিনি ছিলেন আবুল কুয়াইস। এরপর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলে আমি তাকে সংবাদ দিলাম, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তাকে অনুমতি দেবে।