Alhashorহাদীস সম্ভার
না

নাসাঈ শরীফ - হাদীস নং ৩,৩২২

প্রায় ১ মিনিট · ১১৬ শব্দ

ইউনুস ইবন আবদুল আ’লা (রহঃ) ... মাখরামা ইবন বুকায়র তার পিতার সূত্রে বলেন, আমি হুমাইদ ইবন নাফি’কে বলতে শুনেছি যে, আমি যায়নব বিনত আবু সালামাকে বলতে শুনেছি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহধর্মিণী আয়েশা (রাঃ)-কে বলতে শুনেছিঃ সাহলা বিনত সুহায়াল (রাঃ) রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বললোঃ ইয়া রাসূলাল্লাহ্! আমি আবু হুযায়ফা-এর চেহারায় ক্রোধের চিহ্ন দেখতেছি, আমার নিকট সালিম-এর আগমনের কারণে। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তুমি তাকে দুধপান করিয়ে দাও। আমি বললামঃ সে তো দাড়িওয়ালা বয়স্ক লোক। তিনি বললেনঃ তাকে তুমি দুধ পান করিয়ে দাও। আবু হুযায়ফা-এর চেহারায় যে ক্রোধের চিহ্ন দেখতেছো তা দূর হয়ে যাবে। সাহলা (রাঃ) বলেনঃ আল্লাহর কসম! এরপর আবু হুযায়ফা (রাঃ)-এর চেহারায় আমি আর ক্রোধের চিহ্ন দেখিনি।

ছবি বানান