না
নাসাঈ শরীফ - হাদীস নং ৩,৩২৬
আবৃ হুযায়ফা-এর পালকপুত্ৰ সালিম আবু হুযায়ফা এবং তার পরিবারের সাথে তাদের ঘরে ছিল। সুহায়াল কন্যা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেদমতে এসে বললোঃ পুরুষের মত সালিমও বালিগ হয়েছে। তারা যা বুঝে, সেও তা বুঝে। সে আমাদের মধ্যে যাতায়াত করে। এজন্য আমি আবু হুযায়ফা-এর মনে কিছু ক্রোধের ভাব অনুভব করি। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তুমি তাকে দুধ পান করাও, তা হলে তুমি তার জন্য হারাম হয়ে যাবে। অতএব আমি তাকে দুধ পান করালাম। এতে আবু হুযায়ফা-এর মনে যা ছিল, তা দূর হলো। পরে আমি তাঁর খেদমতে আরয করলাম, আমি তাকে দুধ পান করিয়েছি, তাতে আবু হুযায়ফা-এর মনে যা ছিল, তা দূর হয়ে গেছে।