না
নাসাঈ শরীফ - হাদীস নং ৩৩৩
মুগীরা ইবনু আবূ বুরদা (রহঃ) তাকে বর্ণনা করেছেন যে, তিনি আবূ হুরায়রা (রাঃ) কে বলতে শুনেছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যাক্তি প্রশ্ন করলঃ ইয়া রাসূলাল্লাহ! আমরা সমুদ্রে ভ্রমণ করি এবং আমাদের সাথে করে স্বল্প পানি নিয়ে যাই। আমরা যদি ঐ পানি দ্বারা উযু করি তবে আমরা পিপাসায় কষ্ট পাব, এমতাবস্থায় আমরা সমুদ্রের পানি দ্বারা উযু করব কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এর পানি পবিত্র আর এর মৃত জীব হালাল।