Alhashorহাদীস সম্ভার
না

নাসাঈ শরীফ - হাদীস নং ৩,৩৩০

প্রায় ১ মিনিট · ৯০ শব্দ

তিনি হাদীসটিকে আবু সাঈদ খুদরী (রাঃ)-এর দিকে সম্পর্কিত করেছেন, তিনি বলেছেন, একদা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এ আযল সম্বন্ধে উল্লেখ করা হলে তিনি বললেনঃ এটা কি? আমরা বললামঃ কোন ব্যক্তির স্ত্রী থাকে, আর সে তার সাথে সহবাস করার সময় গৰ্ভধারণ করাকে অপছন্দ করে; অথবা তার দাসী থাকে, তার সাথে সহবাস করে এবং গর্ভধারণ অপছন্দ করে। তিনি বললেনঃ এটা না করলে তোমাদের ক্ষতি নাই। কেননা, যা নির্ধারিত আছে তা হবেই।

ছবি বানান