না
নাসাঈ শরীফ - হাদীস নং ৩,৩৩৩
আলী ইবন হুজুর (রহঃ) ... উকবা ইবন হারিছ (রহঃ) বলেন, আর আমি তা উকবা হতে শ্রবণ করেছি, কিন্তু আমি উবায়দের হাদীস স্মরণ রাখি। তিনি বলেন, আমি এক নারীকে বিবাহ করেছি, তার নিকট একজন কাল নারী এসে বললোঃ আমি তোমাদের উভয়কে স্তন্যদান করেছি। এরপর আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে তাঁকে সংবাদ দিলাম এবং বললামঃ আমি অমুকের কন্যা অমুককে বিবাহ করেছি। তখন এক কাও (হাবশী) নারী এসে বললঃ আমি তোমাদের উভয়কে স্তন্যদান করেছি। তিনি আমার থেকে মুখ ফিরিয়ে নিলেন। আমি তার সামনে গিয়ে বললামঃ সে মিথ্যাবাদী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তাহলে তুমি কি করে তার সাথে সহবাস করছে? অথচ এ মহিলা মনে করে যে, সে তোমাদেরকে দুধপান করিয়েছে? অতএব তুমি তোমার স্ত্রীকে তোমার থেকে পৃথক করে দাও।