Alhashorহাদীস সম্ভার
না

নাসাঈ শরীফ - হাদীস নং ৩,৩৪৭

প্রায় ১ মিনিট · ৮১ শব্দ

তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তিন ধরনের লোক রয়েছে, যার দুই গুণ বিনিময় দেওয়া হবে। এক ব্যক্তি যার একটি দাসী রয়েছে, তাকে সে শিষ্টাচার শিক্ষা দিয়েছে এবং উত্তম ভাবে শিক্ষা দিয়েছে এবং তাকে ইলমে-দীন শিক্ষা দিয়েছে এবং তা উত্তম ভাবে শিক্ষা দিয়েছে। এরপর সে- তাকে মুক্ত করে বিবাহ করেছে। দ্বিতীয়ত, ঐ দাস, যে আল্লাহর হক এবং তার মনিবের হক আদায় করে। তৃতীয়ত, আহলে কিতাবদের মধ্যে যারা মু’মিন হয়।

ছবি বানান