না
নাসাঈ শরীফ - হাদীস নং ৩,৩৫৮
তার নিকট এক মহিলার মোকাদ্দামা উপস্থাপন করা হলো, যাকে একজন পুরুষ বিবাহ করে ইনতিকাল করে। আর তার জন্য কোন মাহরাও ধার্য করেনি এবং তার সাথে সহবাসও করেনি। লোকেরা তার নিকট প্রায় একমাস যাবত যাতায়াত করতে লাগলো। তিনি তাকে কোন সমাধান দিচ্ছিলেন না। এরপর তিনি বললেন, আমার মতে তার জন্য তার মত রমণীর মাহর হবে; বেশীও না এবং কমও না। আর সে মীরাছ পাবে এবং তাকে ইদ্দত পালন করতে হবে। তখন মাকাল ইবন সিনান আশজয়ী (রাঃ) সাক্ষ্য দিলেন যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরওয়া বিনত ওয়াশিক-এর ব্যাপারে আপনার মতই রায় দিয়েছিলেন।