না
নাসাঈ শরীফ - হাদীস নং ৩,৩৬৪
আব্দুর রহমান ইবন হুনায়ন কুরকুর নামক এক ব্যক্তি তার স্ত্রীর বাদীর সাথে সঙ্গমে লিপ্ত হলে নুমান ইবন বশীর (রাঃ)-এর নিকট তার বিচার আনা হলো- তিনি বললেনঃ আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফয়সালা অনুযায়ী তোমার ফয়সালা করবো। যদি সে তোমার জন্য তা বৈধ করে থাকে, তাবে তোমাকে বেত্ৰাঘাত করবো, আর যদি সে তোমার জন্য তা বৈধ না করে থাকে, তবে তোমাকে প্রস্তরাঘাতে মেরে ফেলবো। দেখা গেল, সে তা তার জন্য বৈধ করেছিল। সে জন্য তিনি একশত কোড়া লাগালেন। কাতাদা (রহঃ) বলেনঃ আমি এ ব্যাপারে হাবীব ইবন সালিম-এর নিকট লিখলে, তিনিও আমার নিকট এরূপই লিখেন।