না
নাসাঈ শরীফ - হাদীস নং ৩,৩৭৫
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুর রহমানের শরীরে কুসুম রংয়ের চিহ্ন দেখতে পেয়ে বললেনঃ এটা কি? তিনি বললেনঃ আমি একদানা পরিমাণ স্বর্ণের উপর এক মহিলাকে বিবাহ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আল্লাহ্ তোমাকে বরকত দিন, একটা বকরী দ্বারা হলেও ওয়ালীমা কর।