না
নাসাঈ শরীফ - হাদীস নং ৩,৩৭৮
আলী (রাঃ) বলেছেন, আমি ফাতিমা (রাঃ)-কে বিবাহ করার পর বললামঃ ইয়া রাসূলাল্লাহ! তাকে আমার কাছে পাঠিয়ে দিন। তিনি বললেনঃ তাকে কিছু দাও। আমি বললামঃ আমার কাছে কিছু নেই। তিনি বললেনঃ তোমার হাতমী লৌহ বর্মটি কোথায়? আমি বললামঃ তা আমার নিকট রয়েছে। তিনি বললেনঃ তাকে তাই দাও।