না
নাসাঈ শরীফ - হাদীস নং ৩৫৩
তিনি বলেনঃ উম্মে হাবিবা (রাঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ত সম্পর্কে প্রশ্ন করলেন, তখন আয়িশা (রাঃ) বললেনঃ আমি তার গামলাটি রক্তে পরিপূর্ণ দেখেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেনঃ যতদিন তোমার হায়য তোমাকে বিরত রাখে, ততদিন তুমি বিরত থাক। তারপর তুমি গোসল করবে। ইমাম নাসায়ী বলেন, কুতাইবাহ (রঃ) উল্লেখ করেছেন কিন্তু সেখানে হাদিসের অন্যতম রাবি জাফর ইবনু রাবিআহ এর উল্লেখ নেই।