না
নাসাঈ শরীফ - হাদীস নং ৩,৬৮১
তাঁর পিতা তাঁকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট আসেন, তাকে যে দান করেন তার ব্যাপারে তাঁকে সাক্ষী করার জন্য। তখন তিনি বললেনঃ তোমার প্রত্যেক ছেলেকেই কি তার দানের মত দান করেছ? তিনি বললেনঃ না। তিনি এও বললেনঃ তাহলে এ ধরনের ব্যাপারে আমি সাক্ষী থাকছি না। বশীরকে বললেনঃ তোমাকে আনন্দিত করে না যে, তারা (পুত্ররা) সকলেই তোমার সাথে ভাল ব্যবহার করুক। তিনি বললেনঃ হ্যাঁ-অবশ্যই। তখন তিনি বললেনঃ তবে এমন (কাজ) করো না (সাক্ষী আবিয়ো না)।