Alhashorহাদীস সম্ভার
না

নাসাঈ শরীফ - হাদীস নং ৩,৬৮৪

প্রায় ১ মিনিট · ৯৯ শব্দ

তিনি বলেন, আমাকে অবহিত করা হয়েছে যে, বশীর ইবন সা’দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বললেনঃ আমার স্ত্রী, আমরা বিনত রাওয়াহা আমাকে তার ছেলে নুমানকে কিছু দান করতে বলছে; সে আরো বলছে যে, আমি যেন এ ব্যাপারে আপনাকে সাক্ষী রাখি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেনঃ এই ছেলে ব্যতীত তোমার কি আরো ছেলে আছে? তিনি বললেনঃ হ্যাঁ। তিনি (রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেনঃ একে যেমন দান করেছ, তাদেরকেও তেমন দান করেছ? তিনি বললেনঃ না। তিনি (রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেনঃ তাহলে তুমি আমাকে যুলুমের সাক্ষী রেখো না।

ছবি বানান