Alhashorহাদীস সম্ভার
না

নাসাঈ শরীফ - হাদীস নং ৩,৭০৫

প্রায় ১ মিনিট · ৯১ শব্দ

রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ দান করে তা পুনঃ গ্রহণ করা কোন ব্যক্তির জন্যই বৈধ নয়, পিতা ব্যতীত। তাউস (রহঃ) বলেন, আমি ছেলেদেরকে বলতে শুনতাম “হে বমি লেহনকারী!” কিন্তু আমার জানা ছিল না যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা উপমা স্বরূপ বলেছেন। পরে আমরা জানতে পারি যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, দান করে পরে তা ফেরত নেয়। এরপর তিনি একটি কথা বললেন, যার অর্থ হলঃ (দান করে ফেরত গ্রহণকারী) ঐ কুকুরের মত, যে নিজ বমি আবার ভক্ষণ করে।

ছবি বানান