Alhashorহাদীস সম্ভার
না

নাসাঈ শরীফ - হাদীস নং ৩,৭৬৭

প্রায় ১ মিনিট · ৭১ শব্দ

উবায়দুল্লাহ্ ইবন সাঈদ ও কুতায়বা ইবন সাঈদ (রহঃ) .... সালিম (রহঃ) তার পিতা হতে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার উমর (রাঃ)-কে আমার পিতার কসম, আমার পিতার কসম! বলে শপথ করতে শুনলেন। তখন তিনি বললেন, আল্লাহ্ তা’আলা তোমাদেরকে তোমাদের পিতাদের নামে কসম করতে নিষেধ করেছেন। উমর (রাঃ) বলেন, আল্লাহর কসম! এরপর আমি আর কখনও আমার পিতার নামে শপথ করিনি। নিজের থেকেও না এবং অন্য কারও থেকে বর্ণনাস্বরূপও না।

ছবি বানান