Alhashorহাদীস সম্ভার
না

নাসাঈ শরীফ - হাদীস নং ৩,৭৭১

প্রায় ১ মিনিট · ৬৯ শব্দ

তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য ধর্মের মিথ্যা শপথ করবে, সে ঐরূপই হবে, যেরূপ সে বলেছে। কুতায়বা (রহঃ) তার হাদীসে (مُتَعَمِّدًا) (ইচ্ছাকৃত) শব্দ উল্লেখ করেছেন, আর ’ইয়াযীদ (كَاذِبًا) (মিথ্যা) শব্দ বলেছেন। আর যে ব্যক্তি কোন বস্তু দ্বারা আত্মহত্যা করলো, আল্লাহ্‌ তা’আলা তাকে জাহান্নামের আগুনে ঐ বস্তু দ্বারা শাস্তি দিবেন।

ছবি বানান