না
নাসাঈ শরীফ - হাদীস নং ৩৮৪
আয়িশা (রাঃ) বলেছেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেনঃ আমাকে মসজিদ হতে চাটাই খানা এনে দাও। আমি বললাম, আমি তো ঋতুমতী, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ হায়য তোমার হাতে নয়। ইসহাক (রহঃ) বলেন, আবূ মু’আবিয়া আ’মাশ সুত্রে এ সুত্রে এ সনাদে আমাদের নিকট অনুরূপ হাদিস বর্ণনা করেছেন।