Alhashorহাদীস সম্ভার
না

নাসাঈ শরীফ - হাদীস নং ৩,৮৬২

প্রায় ১ মিনিট · ৮৮ শব্দ

মুহাম্মদ (রহঃ) ... হাম্মাদ এবং কাতাদা (রহঃ) ঐ দুই ব্যক্তি সম্বন্ধে বলেন, যাদের একজন অপরজনকে বললো, আমি তোমার জন্য মক্কা পর্যন্ত পথের ভাড়া এত ঠিক করলাম। যদি আমি একমাস কিংবা এর কম ও বেশি চলি, তা হলে তোমাকে আরও এত এত ভাড়া বেশি দিব— অর্থাৎ সে ভাড়া এবং সময় নির্ধারিত করে নিল। তারা বলেন, এতে কোন ক্ষতি নেই। কিন্তু এরূপ বলা যে, আমি তোমার জন্য এত টাকা ভাড়া নির্ধারণ করলাম। যদি আমি এক মাসের বেশি সফর করি, তাহলে তোমার ভাড়া কম দেবাে, তাঁরা এরূপ বলাকে অপছন্দ করেছেন।

ছবি বানান