Alhashorহাদীস সম্ভার
না

নাসাঈ শরীফ - হাদীস নং ৩,৮৯১

প্রায় ১ মিনিট · ১৪২ শব্দ

মুহাম্মদ ইবন মুসান্না (রহঃ) ... ইয়াহ্ইয়া ইবন আবু জাফর খাতমী তাঁর নাম উমায়র ইবন ইয়াযীদ (রহঃ) বলেন, আমাকে আমার চাচা একটি গোলাম সঙ্গে দিয়ে সাঈদ ইবন মুসাইয়্যাব (রহঃ)-এর নিকট মুযারাআ সম্বন্ধে জিজ্ঞাসা করার জন্য পাঠালে তিনি বললেন, ইবন উমর (রাঃ) এটাকে দূষণীয় মনে করতেন না। পরে তিনি রাফে ইবন খাদীজ (রাঃ)-এর হাদীস জানতে পারলে তিনি তাঁর সাথে সাক্ষাত করলেন। রাফে’ (রাঃ) বললেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারিসা গোত্রে আগমন করলে একটি কৃষি জমি দেখতে পেলেন। তিনি বললেন, যুহায়র-এর ক্ষেত কত সুন্দর! লোকসকল বললেনঃ ইয়া রাসূলাল্লাহ! এই জমি যুহায়র-এর নয়। তিনি জিজ্ঞাসা করলেনঃ এটা কি যুহায়র-এর জমি নয়? তারা বললেনঃ হ্যাঁ, তবে, সে তা অন্যকে চাষ করতে দিয়েছে। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তোমরা নিজের জমি নিয়ে নাও এবং তাতে যে খরচ হয়েছে, তা তাকে দিয়ে দাও। রাবী বলেনঃ আমরা জমি নিয়ে নিলাম, আর যা খরচ হয়েছিল, তা তাকে ফিরিয়ে দিলাম।

ছবি বানান