নাসাঈ শরীফ - হাদীস নং ৩,৯০৫
আবদুল্লাহ্ ইবন উমর (রাঃ) জমি কেরায়া দিতেন। যখন তিনি শুনতে পেলেন, রাফে’ ইবন খাদীজ (রাঃ) জমি কেরায়া দিতে নিষেধ করেছেন, তখন আবদুল্লাহ্ (রাঃ) তাঁর সাথে সাক্ষাত করে বললেনঃ হে রাফে’ ইবন খাদীজ! আপনি জমি কেরায়া দেয়ার ব্যাপারে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে কী হাদীস বর্ণনা করেন? তিনি আবদুল্লাহ (রাঃ)-কে বললেন, আমি আমার দুই চাচার নিকট শুনেছি, তারা উভয়ে ছিলেন বদরের যোদ্ধা, তাঁরা লোকদেরকে হাদীস শোনাতেন; রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমি কেরায়া দিতে নিষেধ করেছেন। আবদুল্লাহ্ ইবন উমর (রাঃ) বললেনঃ আমার জানা আছে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময়ে জমি কেরায়া দেয়া হতো। তখন আবদুল্লাহ্ (রাঃ) শংকিত হলেন যে, হয়তো রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে হাদীস বর্ণনা করেছেন, আর তিনি তা জানতে পারেন নি। তখন তিনি জমি কেরায়া দেয়া পরিত্যাগ করেন।