না
নাসাঈ শরীফ - হাদীস নং ৩,৯১৯
তিনি বলেন, আমি আমর ইবন দীনার (রহঃ)-কে বলতে শুনেছি, আমি সাক্ষ্য দিচ্ছি যে, যখন ইবন উমর (রাঃ)-কে মুখাবারা সম্বন্ধে প্রশ্ন করা হতো, তখন তিনি বলতেনঃ আমাদের মতে মুখাবারা করায় কোন ক্ষতি নেই। কিন্তু [মুআবিয়া (রাঃ)-এর খিলাফতের] প্রথম বছর রাফে ইবন খাদীজ (রাঃ) আমাদেরকে সংবাদ দিয়েছেন যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছেন, তিনি মুখাবারা হতে নিষেধ করেছেন।