না
নাসাঈ শরীফ - হাদীস নং ৩,৯২৪
তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে রাফে! তুমি তোমার জমি কেরায়া দিয়ে থাক? রাফে ইবন খাদীজা (রাঃ) বলেনঃ হ্যাঁ, ইয়া রাসূলাল্লাহ! আমরা এক-চতুর্থাংশের বিনিময়ে অথবা কয়েক অসাক যবের বিনিময়ে কেরায়া দিয়ে থাকি। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এরূপ করো না। হয় নিজে চাষ কর অথবা কাউকে ধার হিসেবে দান কর। যদি তা-ও না কর, তবে জমি এমনিই পড়ে থাকতে দাও।