Alhashorহাদীস সম্ভার
না

নাসাঈ শরীফ - হাদীস নং ৩,৯২৮

প্রায় ১ মিনিট · ৮২ শব্দ

তিনি বলেন, আমি আমার দাদা রাফে ইবন খাদীজ (রাঃ)-এর কাছে ইয়াতীম হিসেবে ছিলাম। পরে আমি বালেগ হয়ে তার সাথে হজ্জ করতে গেলাম। এরপর আমার ভাই ইমরান ইবন সাহল ইবন রাফে’ এসে বলতে লাগলোঃ দাদা! আমরা আমাদের অমুক জমি দুইশত দিরহামের বিনিময়ে কেরায়া দিয়েছি। তখন তিনি বললেনঃ বৎস! এটা ত্যাগ কর। আল্লাহ্ তা’আলা অন্য পথে তোমাদের রিযকের ব্যবস্থা করবেন। কেননা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেরায়া দিতে নিষেধ করেছেন।

ছবি বানান