Alhashorহাদীস সম্ভার
না

নাসাঈ শরীফ - হাদীস নং ৩,৯৩০

প্রায় ১ মিনিট · ৮৩ শব্দ

তিনি বলেন, মুহাম্মাদ ইবন সিরীন (রহঃ) বলতেন, আমার নিকট জমির বিষয়টা মুযারাবার মূলধনের মত, মুযারাবার মূলধনে যা বৈধ, তা জমিতে বৈধ। যা মুরাবার মালে অবৈধ, তা জমিতেও অবৈধ। তিনি বলতেন, আমার নিকট এতে কোন ক্ষতি নেই। তিনি তাঁর সমস্ত জমিই কৃষকের হাওলা করেন, এ শর্তে যে, সে নিজে এবং তার সন্তানগণ অন্যদের সহযোগিতা নিয়ে নিজ গরু দ্বারা তাতে চাষ করবে কিন্তু খরচ তার যিম্মায় থাকবে না। সমস্ত খরচ জমির মালিকের দিতে হবে।

ছবি বানান