Alhashorহাদীস সম্ভার
না

নাসাঈ শরীফ - হাদীস নং ৪,০০৫

প্রায় ১ মিনিট · ৬৯ শব্দ

কয়েকজন মুশরিক রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে এসে বললেনঃ আপনি যা বলেন এবং যেদিকে আহ্বান করেন তা অতি উত্তম। আচ্ছা বলুন তো, আমরা যা করেছি তার কাফফারা আছে কি? তখন আল্লাহ্ তা’আলা নাযিল করেনঃ (وَالَّذِينَ لَا يَدْعُونَ مَعَ اللَّهِ إِلَهًا آخَرَ) (সূরা ফুরকানঃ ৬৮–৭০) এবং (قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنْفُسِهِمْ) (সূরা আয-যুমারঃ ৫৩)।

ছবি বানান