Alhashorহাদীস সম্ভার
না

নাসাঈ শরীফ - হাদীস নং ৪,০৩২

প্রায় ১ মিনিট · ১৪৩ শব্দ

মুহাম্মদ ইবন মুসান্না (রহঃ) ... মুহাম্মাদ ইবন আদী থেকে তিনি হুমায়দ থেকে এবং তিনি আনাস (রাঃ) থেকে। তিনি বলেন, উয়ায়না গোত্রের কিছু লোক রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আসলো। মদীনার আবহাওয়া অদের অনুকূল না হওয়ায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বললেনঃ তোমরা যদি আমাদের উটের কাছে গিয়ে সেগুলোর দুধ, হুমায়দ বলেন, আনাস (রাঃ) থেকে কাতাদা বলেছেন, এবং তার পেশাব, পান করতে। তারা তাই করলো। কিন্তু সুস্থ হওয়ার পর তারা ইসলাম ত্যাগ করে কাফির হয়ে গেল। আর তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মু’মিন রাখালকে হত্যা করে তার উট নিয়ে গেল এবং তারা বিদ্রোহীরূপে পলায়ন করল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ধরে আনার জন্য লোক পাঠান। তাদের ধরে আনার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের হাত-পা কেটে দিলেন এবং গরম শলাকার ছেঁকা দিয়ে তাদের চোখ অন্ধ করে দিলেন। তিনি তাদের হাররা নামক স্থানে ফেলে রাখলেন এবং সেখানে এভাবেই তারা মারা গেল।

ছবি বানান