না
নাসাঈ শরীফ - হাদীস নং ৪০৪
তিনি বলেনঃ আমি আয়িশা (রাঃ)-কে জিজ্ঞাসা করলাম, জানাবাত অবস্থায় রাসুলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিদ্রা কিরূপ ছিল? তিনি কি নিদ্রার পূর্বে গোসল করতেন অথবা গোসল করার পূর্বে নিদ্রা যেতেন? তিনি বললেনঃ রাসুলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবটাই করতেন, অনেক সময় তিনি গোসল করে নিদ্রা যেতেন আবার কোন কোন সময় উযূ (ওজু/অজু/অযু) করে নিদ্রা যেতেন।