Alhashorহাদীস সম্ভার
না

নাসাঈ শরীফ - হাদীস নং ৪,০৭৩

প্রায় ১ মিনিট · ৯৬ শব্দ

মুহাম্মদ ইবন ’আলা (রহঃ) ... আবু মু’আবিয়া আমাশ থেকে, তিনি আমর ইবন মুররা থেকে, তিনি সালিম ইবন আবুল জা’দ থেকে এবং তিনি আবু বারযা (রাঃ) থেকে। তিনি বলেন, একদা আবু বকর (রাঃ) কারো উপর রাগান্বিত হলে, আমি বললামঃ হে আল্লাহর রাসূলের খলীফা! এ ব্যক্তি কে? তিনি বললেনঃ কেন? আমি বললামঃ আমি তার গর্দান উড়িয়ে দেব, যদি আপনি আমাকে একাজ করার নির্দেশ দেন। তিনি বললেনঃ যদি আমি ইচ্ছা করতাম, তবে তোমাকে আদেশ করতাম। আল্লাহর কসম! আমার কথার ভীষণতায় তার ক্রোধ দমিত হলো; পরে তিনি বললেনঃ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পর কারো জন্য এই মর্যাদা নেই।

ছবি বানান