Alhashorহাদীস সম্ভার
না

নাসাঈ শরীফ - হাদীস নং ৪০৯

প্রায় ১ মিনিট · ৮৬ শব্দ

তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ এক সময় আইয়ূব (আলাইহিস সালাম) উলঙ্গ অবস্থায় গোসল করছিলেন, এমতবস্থায় তাঁর উপর একটি স্বর্ণের পতঙ্গ পতিত হল, তিনি তা তাঁর কাপড়ে ভরতে লাগলেন। রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তখন তাঁর প্রভু তাঁকে ডেকে বললেন, হে আইয়ূব! আমি কি তোমাকে ধনবান করিনি? তিনি বললেনঃ হে আল্লাহ্‌! হ্যাঁ, আপনি আমাকে ধনবান করেছেন। কিন্তু আমি আপনার বারাকাত থেকে আমার বেনিয়াযী নেই (আমি আপনার বারাকাত হতে মুখ ফেরাতে পারি না)।

ছবি বানান