Alhashorহাদীস সম্ভার
না

নাসাঈ শরীফ - হাদীস নং ৪,১৯৩

প্রায় ১ মিনিট · ৫৪ শব্দ

মুহাম্মদ ইবন আবদুল আ’লা (রহঃ) ... ইয়াহইয়া ইবন হুসায়ন (রহঃ) বলেন, আমি আমার দাদীকে বলতে শুনেছি, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বিদায় হজ্জের সময় বলতে শুনেছিঃ যদি তোমাদের উপর কোন হাবশী দাসকেও শাসক নিযুক্ত করা হয়, যিনি তোমাদেরকে আল্লাহর কিতাব অনুযায়ী পরিচালনা করেন, তখন তোমরা তার কথা শুনবে; তার আনুগত্য করবে।

ছবি বানান