Alhashorহাদীস সম্ভার
না

নাসাঈ শরীফ - হাদীস নং ৪,২০৫

প্রায় ১ মিনিট · ৬২ শব্দ

আমর ইবন উসমান (রহঃ) ... কাসিম ইবন মুহাম্মাদ (রহঃ) বলেন, আমার ফুফুকে বলতে শুনেছি, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের মধ্যে যে ব্যক্তি শাসক নিযুক্ত হন এবং আল্লাহ্ তা’আলা তার কল্যাণের ইচ্ছা করেন, আল্লাহ্ তাআলা তার জন্য একজন পুণ্যবান মন্ত্রী নিযুক্ত করেন, যদি ভুলে যান তবে তাঁকে স্মরণ করিয়ে দেন। আর যদি তাঁর স্মরণ থাকে, তবে তাঁকে সাহায্য করেন।

ছবি বানান