না
নাসাঈ শরীফ - হাদীস নং ৪,২২১
আমর ইবন আলী ও মুহাম্মাদ ইবন আবদুল-আ’লা (রহঃ) ... সামুরা ইবন জুনদুব (রাঃ) রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন, তিনি বলেন, প্রত্যেক সন্তান স্বীয় আকীকার সাথে আবদ্ধ। তার পক্ষ হতে তা তার জন্মের সপ্তম দিনে যবেহ করতে হবে। সেদিন তার মাথা মুণ্ডন করতে হবে এবং তার নাম রাখতে হবে।