না
নাসাঈ শরীফ - হাদীস নং ৪,২৫২
তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুহায়না গোত্রের লোকদেরকে লিখেন যে, তোমরা মৃত জন্তুর চামড়া ও হাড় দ্বারা উপকৃত হবে না। আবু আবদুর রহমান নাসাঈ (রহঃ) বলেন, মৃত পশুর চামড়া দাবাগত করা সম্পর্কে মায়মূনা (রাঃ) থেকে ইবন আব্বাস (রাঃ) যে হাদীস বর্ণনা করেছেন, সেটাই বিশুদ্ধতম।