না
নাসাঈ শরীফ - হাদীস নং ৪,২৬৭
তিনি বলেন, আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ! আমি এমন স্থানে থাকি, যেখানে অনেক শিকার পাওয়া যায়। আমি আমার তীর দ্বারা শিকার করি এবং শিকারী এবং অশিকারী উভয় কুকুর দ্বারা শিকার করি। তিনি বললেনঃ যে তীর নিক্ষেপের সময় তুমি আল্লাহর নাম নেবে, ঐ তীরের শিকার তুমি খাবে। আর যে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর আল্লাহর নামে ছাড়বে, তার শিকারও খাবে। আর অশিকারী কুকুর কোন শিকার ধরে আনলে যদি তা যবেহ করতে পার, তবে তা খাবে।