না
নাসাঈ শরীফ - হাদীস নং ৪৪০
তিনি বলেনঃ আলী ইবনু আবূ তালিব (রাঃ) মিকদাদ (রাঃ)-কে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট পাঠালেন যেন তিনি তাঁকে এমন ব্যাক্তির ব্যাপারে জিজ্ঞাসা করেন, যার মযী নির্গত হয়। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ সে তার পুরুষাঙ্গ ধৌত করবে এবং উযূ (ওজু/অজু/অযু) করবে।