না
নাসাঈ শরীফ - হাদীস নং ৪,৪১৬
তিনি বলেন, আমি আনাস (রাঃ)-কে বলতে শুনেছিঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি শিংওয়ালা সাদা-কালো রঙের ভেড়া কুরবানী করলেন। তিনি ’বিসমিল্লাহ’ ও ’আল্লাহু আকবর’ বলে যবেহ করেন। আমি দেখেছি তিনি তা নিজ হাতে যবেহ করছেন তার ঘাড়ের উপর তাঁর পা মুবারক স্থাপন করে। আমি বললামঃ আপনি কি এটা তাঁর থেকে শুনেছেন? তিনি বললেনঃ হ্যাঁ।