না
নাসাঈ শরীফ - হাদীস নং ৪,৪২৩
তিনি বলেন, এক ব্যক্তি আলী (রাঃ)-কে জিজ্ঞাসা করলোঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আপনাকে গোপনে কিছু বলেছেন, যা অন্য লোককে বলেন নি? এ কথা শুনে আলী (রাঃ) এত রাগান্বিত হলেন যে, তাঁর চেহারা লাল হয়ে গেল। তিনি বললেন, অন্য লোককে ব্যতীত আমাকে তিনি গোপনে কোন কিছুই বলেন নি। তবে হ্যাঁ, তিনি আমাকে চারটি কথা বলেছেন। তখন আমি এবং তিনিই ঘরে ছিলাম। তিনি বলেনঃ যে তার পিতাকে লানত করে, আল্লাহ্ তাকে লানত করেন। আল্লাহ্ তা’আলা লানত করেন ঐ ব্যক্তিকে, যে আল্লাহ্ ব্যতীত অন্য কারো নামে যবেহ করে। আর আল্লাহ তা’আলা লানত করেন সেই ব্যক্তিকে, যে কোন বিদআতীকে আশ্রয় দেয়। আর আল্লাহ্ তা’আলা লা’নত করেন ঐ ব্যক্তিকে, যে ব্যক্তি জমির সীমানা পরিবর্তন করে।