Alhashorহাদীস সম্ভার
না

নাসাঈ শরীফ - হাদীস নং ৪,৪২৯

প্রায় ১ মিনিট · ৯৮ শব্দ

রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন দিনের অধিক সময়ের জন্য কুরবানীর গোশত আহার করতে নিষেধ করেছেন। কাতাদা ইবন নুমান (রাঃ) সফর শেষে বাড়ি আসলেন, আর তিনি ছিলেন আবু সাঈদ খুদরীর বৈপিত্রেয় ভাই এবং বদরী সাহাবী। তার সামনে কুরবানীর গোশত পেশ করা হলো। তিনি বললেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তা থেকে নিষেধ করেন নি? আবু সাঈদ (রাঃ) বললেনঃ এ বিষয়ে নতুন ব্যাপার ঘটেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন দিনের উপরে তা আহার করতে নিষেধ করেছিলেন। তারপর আমাদেরকে তা খাওয়ার এবং জমা করে রাখার অনুমতি প্রদান করেছেন।

ছবি বানান