না
নাসাঈ শরীফ - হাদীস নং ৪,৪৪০
তিনি বলেন, আমি আনাস (রাঃ)-এর সাথে হাকাম অর্থাৎ ইবন আইয়ুবের নিকট পৌঁছলাম এবং দেখলাম যে, কয়েকজন লোক আমীর (শাসনকর্তা)-এর বাড়িতে একটি মুরগীর প্রতি তীর নিক্ষেপ করছে। তখন তিনি বললেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জন্তুকে বেঁধে লক্ষ্যস্থল বানাতে নিষেধ করেছেন।